ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

সরকারি অনুমতি ছাড়া ইফতার বিতরণ করলে গুনতে হবে লাখ টাকা জরিমানা

সরকারি অনুমতি ছাড়া অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করলে গুনতে হবে লাখ টাকা জরিমানা। এমনই নিয়ম জারি আছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে সরকারি অনুমতি ছাড়া জনসমাগম পূর্ণ এলাকায় ইফতার বিতরণ বা তার জন্য অর্থ সংগ্রহ করলে ৫ হাজার থেকে ১ লাখ দিরহাম জরিমানা গুনতে হবে। টাকার যার পরিমান ১ লাখ ১২ হাজার থেকে ২৯ লাখ।

শুক্রবার দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অব চ্যারিটি (আইএসিএডি) বিভাগ এ নির্দেশনা জারি করে।

নির্দেশনা আরও বলা হয়েছে, সরকারি অনুমতি ছাড়া যদিও কেউ এ কাজ করে তাহলে অর্থ জরিমানাসহ ৩০ কিংবা এক বছরের জেলও হতে পারে।

করোনা পরিস্থিতির কারণে এমন নির্দেশনা জারি করা হয়েছে। খুবই অল্প সংখ্যক রমজানে ইফতার বিতরণ করতে পারবে। তবে এ ক্ষেত্রে লাগবে সরকারের অনুমতি।

আইএসিএডি ওয়েবসাইট থেকে অনুমতি নেওয়া যাবে। এছাড়া ৮০০৬০০ নম্বরে কল করেও অনুমতি নেওয়া যাবে।

অনুমতি নেওয়ার পূর্বে অবশ্যই কিছু ডকুমেন্ট প্রদান করতে হবে। যার মধ্যে রয়েছে দুবাইয়ের আইডি কার্ড, এছাড়া যে এলাকায় ইফতার প্রদান করা হবে তার জন্য একটি ফরম পূরণ করতে হবে। একই সঙ্গে যেখানে থেকে খাবার নেওয়া হবে তার তথ্যও দিতে হবে।

পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য অসহায় দুস্থদের মাঝে খাবার সরবরাহের কথা বলা হয়েছে। এজন্য এ মাসে অনেকে বেশি বেশি সহযোগিতা করে থাকেন।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

সরকারি অনুমতি ছাড়া ইফতার বিতরণ করলে গুনতে হবে লাখ টাকা জরিমানা

Update Time : ০৫:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩