ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা (ফাইল ছবি

সরকারি সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর ১২টা ১৭ মিনিটে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। সেখানে দলীয় নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান।

বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর পিতার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

জোহর বাদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি যোগ দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা তাদের দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় এসেছেন। এটি তাদের পারিবারিক কর্মসূচি।

Tag :
জনপ্রিয়

সরকারি সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Update Time : ০৭:২৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২