ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

সর্বশেষ ২৪ ঘন্টায় আরও ৩০১ জন নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ৩৩৩ Time View
সর্বশেষ ২৪ ঘন্টায় আরও ৩০১ জন নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে তিন হাজার ২০০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এইডিস মশাবাহিত এ রোগে সেপ্টেম্বর মাসে প্রাণ গেছে ৮ জনের। গত অগাস্ট মাসে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে এসেছিল। আর এ রোগে মৃত্যু হয়েছিল ৩৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত সোয়া দুই মাসেই ৫৪ জন মারা গেছেন ডেঙ্গুতে।
অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আরও ৩০১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগের দিন শুক্রবার ২৪৮ জনের ভর্তির খবর দিয়েছিল অধিদপ্তর।
সেই হিসাবে শুক্রবারের তুলনায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৫৩ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এইডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৭১ জন।
তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর হাসপাতালে মোট চিকিৎসা নিতে এসেছেন ১৩ হাজার ৫৫৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এখন পর্যন্ত ১২ হাজার ২৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

সর্বশেষ ২৪ ঘন্টায় আরও ৩০১ জন নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

Update Time : ০৪:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১