ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

সাজিদের স্পিন ঘূর্ণিতে বিপদে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৫১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • ২৬৯ Time View

বৃষ্টির কারণে খেলা হয়নি প্রায় দুই দিন। মিরপুর টেস্টের বাকি আজসহ দুই দিন। সাজিদের স্পিন ঘূর্ণিতে তাতেই খারাপ অবস্থায় স্বাগতিক বাংলাদেশ। ৩০০ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। মঙ্গলবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। এর মধ্যে ছয় উইকেটই নিয়েছেন পাক স্পিনার সাজিদ।

বরাবরের মতোই ব্যর্থ হয়েছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। অভিষেক ম্যাচ খেলতে নেমে শূন্য রানেই আউট হন মাহমুদুল হাসান জয়। বাকি ওপেনার সাদমান ইসলাম অনিকও টিকতে পারলেন না। বাঁহাতি এই ওপেনার অবশ্য পাকিস্তানকে ক্যাচ অনুশীলন করিয়ে বিদায় নিলেন। স্কয়ার কাট করতে গিয়ে হাসান আলীর হাতে ক্যাচ দেন ৩ রান করা সাদমান।

নাজমুল হোসেন শান্তর সাথে উইকেটে যোগ দেন অধিনায়ক মুমিনুল হক। তার পথও দীর্ঘ হলো না। রান আউটে কাটা পড়ে বিদায় নিয়েছেন তিনি। ২ বলে তিনি করেন ১ রান।
মাহমুদুল জয়ের হলো দুঃস্বপ্নের অভিষেক। সাদা পোশাকে প্রথম ম্যাচ। চার দিন অপেক্ষার পর ব্যাট হাতে উইকেটে গিয়ে সাদা পোশাকে রঙিন গল্প লেখা হলো না তার। ইনিংস উদ্বোধন করতে নেমে ৭টি বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন জয়। বাংলাদেশের ২৪তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।

টিকতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৮ বলে ৫ রান করে তিনি সাজিদের বলে ক্যাচ দেন ফুয়াদ আলমের হাতে। ক্রিজ আকড়ে থাকতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্তে যখন উইকেট পড়ার হিড়িক, তখন তিনি চেষ্টা করেন বিপর্যয়রোধে।

এরই মাঝে দলীয় ৪৬ রানে সাজঘরে ফেরেন লিটন দাস। ১২ বলে ৬ রান করে সাজিদের বলে কট অ্যান্ড বোল্ড তিনি। শান্তর সাথে সাকিবের জুটি ছিল ভরসার জায়গা। যদি বড় একটা পার্টনারশিপ হয়। কিন্তু সে আশাতেও গলদ। দলীয় ৪৬ রানে শান্তকে এলবির ফাদে ফেলেন স্পিনার সাজিদই। ৫০ বলে তিন চারে ৩০ রান করে ফেরেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৬৬ রান। জমেনি মিরাজ-সাকিব জুটিও। ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি মিরাজ। আউট হন সাজিদের বলে বোল্ড হয়ে।

এর আগে চতুর্থ দিনে দ্রুত ব্যাট চালিয়ে ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ফুয়াদ ও রিজওয়ান জুটি থাকেন অবিচ্ছিন্ন। দুজনই পান ফিফটির দেখা। ৯৬ বলে বরাবর ৫০ করেন ফুয়াদ। ৯৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। ৯৮.৩ ওভারে পাকিস্তান ঘোষণা করে ইনিংস। রান তখন বরাবর ৩০০।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

সাজিদের স্পিন ঘূর্ণিতে বিপদে বাংলাদেশ

Update Time : ১০:৫১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১