ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সাধারণ ছুটি সংক্রান্ত খবরটি মিথ্যা: স্বাস্থ্যসচিব

করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটি সংক্রান্ত একটি খবর ছড়িয়ে পড়া প্রসঙ্গে স্বাস্থ্যসচিব আব্দুল মান্নানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি সংক্রান্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। বক্তব্যটি মিথ্যা ও দুঃখজনক।’
স্বাস্থ্য সচিবের উদ্ধৃতি দিয়ে আজ রবিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধান এ খবর জানিয়েছেন।
মাইদুল ইসলাম প্রধান স্বাস্থ্যসচিবের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাত দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব মহোদয় জানিয়েছেন।’
এমন ভুয়া খবর সংক্রান্ত স্ক্রল অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানান মাইদুল।
Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

সাধারণ ছুটি সংক্রান্ত খবরটি মিথ্যা: স্বাস্থ্যসচিব

Update Time : ১১:০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১