ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারদায় পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএসের প্রশিক্ষণার্থী ২৫ এএসপিকে শোকজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৭৩ Time View

রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএসের প্রশিক্ষণার্থী ২৫ এএসপিকে শোকজ করা হয়েছে। রোববার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়।

আগামী তিনদিনের মধ্যে তাদের শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

আরও বলা হয়, আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচারণের শামিল। আপনার এহেন কার্যকলাপ ও আচরণের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

Tag :
জনপ্রিয়

সারদায় পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএসের প্রশিক্ষণার্থী ২৫ এএসপিকে শোকজ

Update Time : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪