ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে অন্ধকার নেমে এলো রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • ৪১৬ Time View

আজ ২৫ মার্চ সেই ভয়াল কালোরাত। যেদিন মধ্য রাতে পাকবাহিনী নিরস্ত্র বাঙ্গালীদের উপর বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই লোমহর্ষক ঘটনার পর ২৫ শে মার্চে গণ হত্যা দিবস পালন করা হয়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সারাদেশে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়েছে।

তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত ছিল। ২৫ মার্চ রাতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে কোনো আলোকসজ্জা করা হয়নি। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

২৫শে মার্চের রাতে পাকিস্তানী আর্মি অপারেশন সার্চলাইট আরম্ভ করে যার উদ্দেশ্য ছিল বাঙ্গালি প্রতিরোধ গুঁড়িয়ে দেয়া। এরই অংশ হিসেবে সামরিক বাহিনীর বাঙ্গালি সদস্যদের নিরস্ত্র করে হত্যা করা হয়, ছাত্র ও বুদ্ধিজীবী সমাজ নিধন করা হয় এবং সারা বাংলাদেশে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করা হয়।

Tag :

সারাদেশে অন্ধকার নেমে এলো রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত

Update Time : ০৪:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১