ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

সিনোফার্মের তৈরি আরও দুই লাখ ডোজ টিকা দেশে এসেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ৩০৫ Time View

চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি আরও দুই লাখ ডোজ টিকা দেশে এসেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এ টিকা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

মন্ত্রণালয় জানায়, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে দুই লাখ ডোজ টিকা এসেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে এ ভ্যাকসিন গ্রহণ করেন।

এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ জনকে টিকাদান করা হয়। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৮৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন। ২৭ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেওয়া ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ ডোজ টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ১৩০ ডোজ, ফাইজারের ৬ লাখ ৬ হাজার ১৮৭ ডোজ, সিনোফার্মের ৪ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৩২৫ ডোজ এবং মডার্নার ৫২ লাখ ৪ হাজার ১১১ ডোজ টিকা রয়েছে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

সিনোফার্মের তৈরি আরও দুই লাখ ডোজ টিকা দেশে এসেছে

Update Time : ১২:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১