ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

সুদানে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের সুদানস্থ দূতাবাসে গিয়ে নিবন্ধন করার আহ্বান

বর্তমান পরিস্থিতিতে আফ্রিকার দেশ সুদানে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের সুদানস্থ দূতাবাসে গিয়ে নিবন্ধন করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রবিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশী নাগরিকদের সুদান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার বিষয়ে জানাতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

তিনি জানান, সুদানে ১৫০০ বাংলাদেশী নাগরিক রয়েছে এবং এখন পর্যন্ত তাদের মধ্যে ৭০০ জন সুদানস্থ বাংলাদেশ দূতাবাসে নিবন্ধিত হয়েছেন।

তিনি বলেন, ‘আগামী ২ মে আমরা ইতোমধ্যে নিবন্ধিত ৭০০ জন বাংলাদেশী নাগরিককে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।’

ব্রিফিংয়ের আগে তিনি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা করেন।

জানা যায়, বন্দর সুদান থেকে ৭০০ বাংলাদেশীকে প্রথমে সৌদি আরবের জেদ্দা বন্দরে নিয়ে যাওয়া হবে।

প্রতিমন্ত্রী বাকি বাংলাদেশী নাগরিকদের নিবন্ধন করার আহ্বান জানান কারণ কয়েকদিনের মধ্যেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৩৫ জন বাংলাদেশী নিরাপদে সুদান ছেড়েছেন।

সূত্র : ইউএনবি

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সুদানে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের সুদানস্থ দূতাবাসে গিয়ে নিবন্ধন করার আহ্বান

Update Time : ১২:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩