ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

সুপার টুয়েলভের আশা টিকে রইলো টাইগারদের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ৩১২ Time View

স্কোর: ওমান ১২৭/৯ (২০ ওভার), বাংলাদেশ ১৫৩/১০ (২০ ওভার)

ফল: বাংলাদেশ ২৬ রানে জয়ী।

একটা সময় মনে হয়েছিল বাংলাদেশ হেরেই যাবে। টিভির সামনে বসে থাকা দর্শকদের মনে পরাজয়ের শঙ্কা ক্ষণিকের জন্য হলেও ভয় ধরিয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক ওমানকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো লাল-সবুজ বাহিনী

মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাস্টউইন এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে রিয়াদ বাহিনী।

জবাবে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ওমানের দুই ওপেনিং ব্যাটার আকিব ইলিয়াস ও জাতিন্দর সিং। যদিও দলীয় ১৩ রানের মাথায় মুস্তাফিজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে যান আকিব। এরপরই কাশ্যপ প্রজাপতির সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন জাতিন্দর। ৫.৪ ওভারে আউট হওয়ার আগে দলীয় রান ৪৭ করে যান কাশ্যপ।

Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

সুপার টুয়েলভের আশা টিকে রইলো টাইগারদের

Update Time : ০৬:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১