ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সুরক্ষায় নিবন্ধিতদের এসএমএস না দেয়া পর্যন্ত টিকা নিতে না যাওয়ার পরামর্শ

দেশে শনিবার থেকে ছয় দিনব্যাপী করোনার গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। শুরুর দিন থেকেই টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। যার ফলে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। এই পরিস্থিতিতে করোনার টিকার নেয়ার জন্য যারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন তাদেরকে এসএমএস না দেয়া পর্যন্ত কেন্দ্রে অহেতুক ভিড় না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার স্বাস্থ্য বুলেটিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, আমরা সবার কাছে বারবার অনুরোধ করেছি, মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাওয়ার পরে কেন্দ্র যাওয়ার জন্য। আর ক্ষুদে বার্তা না পেয়ে টিকাকেন্দ্র গিয়ে অহেতুক ভিড় করবেন না।

করোনা পরিস্থিতির প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, টিকাকেন্দ্র আসার সময় অবশ্যই মাস্ক পরে আসবেন এবং স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করবেন। নাগরিক হিসেবে এ বিষয়ে আমাদের দায়িত্ব রয়েছে।

টিকা কেন্দ্রগুলো একটু সুশৃঙ্খল হলে জনসমগম অনেকটা কমে আসবে উল্লেখ করে তিনি বলেন, যেসব কেন্দ্রে অন্য বা গণটিকা কার্যক্রম চলছে সেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। উনাদের সবার সহযোগিতা নিয়ে কাজ করলে এই সমস্যা থাকবে না বলে আমরা আশা করি।

প্রসঙ্গত, রাজধানীসহ সারাদেশে গণটিকার কার্যক্রমে কেন্দ্রগুলো যে পরিমাণ টিকা দেয়ার সুযোগ রয়েছে, তার থেকে কয়েকগুণ বেশি মানুষ টিকা নেয়ার জন্য এসেছেন। এর ফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

সুরক্ষায় নিবন্ধিতদের এসএমএস না দেয়া পর্যন্ত টিকা নিতে না যাওয়ার পরামর্শ

Update Time : ১২:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১