ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

সেন্টমার্টিনে ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে মোখা, ঘূর্ণিঝড় মোখায় তলিয়েও যেতে পারে

সেন্টমার্টিন দ্বীপ

কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। এটি ১৭০ কিলোমিটার গতিতে স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত প্রধান আবহাওয়াবিদ আবদুর রহমান বলেছেন, ‘ঘূর্ণিঝড় মোখা আঘাত হানবে টেকনাফের দক্ষিণ দিকে অর্থাৎ সেন্টমার্টিন ও মিয়ানমার উপকূলে। প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে মোখা।’ ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় এ আশঙ্কা কথা জানিয়েছেন আবদুর রহমান।
দেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত ছোট প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। মাত্র আট বর্গকিলোমিটারের দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। চারপাশ খোলা থাকায় পূর্ণিমার জোয়ারের পানিতে দ্বীপের কিছু অংশ তলিয়ে যায়, ভাটার সময় পানি নেমে যায়। সারাবছর প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কে থাকে এই দ্বীপের মানুষ।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেছেন, বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ রবিবার (১৪ মে) সকালে আঘাত হানতে পারে। এ সময় উপকূলীয় বেশকিছু অঞ্চলে জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি (প্রায় ৩.৭ মিটার) উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্টমার্টিন দ্বীপের গড় উচ্চতা ৩.৬ মিটার। যে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে, তা হলেই পুরো সেন্টমার্টিন দ্বীপ পানির নিচে তলিয়ে যাবে। তবে, এই জলোচ্ছ্বাস কতক্ষণ স্থায়ী হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেছেন, ‘এর আগেও বড় বড় ঘূর্ণিঝড় হয়েছে। কিন্তু, সেন্টমার্টিনের তেমন বড় ক্ষতি হয়নি। আল্লাহ সেন্টমার্টিনকে রক্ষা করেছেন। এবারও আশা করছি, কিছু হবে না। তবে, আমরা দ্বীপবাসী নিরাপদ আশ্রয়ে আছি।’
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

সেন্টমার্টিনে ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে মোখা, ঘূর্ণিঝড় মোখায় তলিয়েও যেতে পারে

Update Time : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩