ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

সেভারোডনেটস্ক শহরের ওপর রুশ বাহিনী প্রচণ্ড গোলাবর্ষণ করছে

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশের শেষ এলাকাটি দখল করে নিচ্ছে রুশ বাহিনী ।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনীর ঘেরাও থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের বাহিনীকে হয়তো সেখান থেকে সরে যেতে হতে পারে।

লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলছেন, রুশ সৈন্যরা সেখানকার শহর সেভারোডনেটস্কের একাংশে ঢুকে পড়েছে।

রুশ বাহিনীর প্রায় ১০ হাজার সৈন্য এখন লুহানস্কে লড়াই করছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকার পুরোটা দখল করা এখন রাশিয়ার অন্যতম সামরিক লক্ষ্য।

সেরহি হাইদাই বলছেন, রুশ হামলায় সেভারোডনেটস্ক শহরের অর্ধেকেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বাদবাকি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরের বাসিন্দারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই করে নিয়েছেন।

পাশের একটি শহর লিসিচ্যানস্কও রুশ বাহিনী ঘিরে ফেলেছে।

বিবিসির ইউরোপ বিষয়ক সম্পাদক পল কারবি লিখছেন, ইউক্রেনের শিল্প-প্রধান ডনবাস অঞ্চলে এই দুটি শহর খুবই গুরুত্বপূর্ণ।

তিনি জানাচ্ছেন, শুক্রবার রুশ বাহিনী সেভারোডনেটস্কের পশ্চিমে লিমান নামে আরো একটি শহর দখল করে নিয়েছে।

এই শহরটি দখলের সময় দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে, যদিও ইউক্রেন বাহিনী এক সপ্তাহ আগে থেকেই শহর থেকে চলে যেতে শুরু করে।

লিমান দখল করে রুশ সৈন্যরা এখন আরো পশ্চিমের দু’টি শহর স্লোভিয়ানস্ক এবং ক্রামাটোরস্কের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে।

সূত্র : বিবিসি

Tag :

মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প

সেভারোডনেটস্ক শহরের ওপর রুশ বাহিনী প্রচণ্ড গোলাবর্ষণ করছে

Update Time : ০১:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২