ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি

সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে কমানো হয়েছে ২ হাজার ২৭৮ টাকা। বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮২ হাজার ৫৬ টাকা। আজ বুধবার পর্যন্ত ভরি ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।
বুধবার (১৭ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী  ১৮ আগস্ট থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৩২৩ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৭ হাজার ১২৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে  ৫৫ হাজার ২৮৭ টাকা।
তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।
Tag :

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি

Update Time : ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২