ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

সোমবার কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

চিকিৎসা শেষে লন্ডন থেকে সোমবার (৫ মে) কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল।
এর আগে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে খালেদা জিয়া দেশে ফিরবেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া চার মাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি অনেকটা সুস্থবোধ করছেন। তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, দুই পুত্রবধূকে সঙ্গে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। সবার আবেগ আছে, সবাই উচ্ছ্বসিত। খালেদা জিয়াকে অভ্যর্থনা দিতে প্রস্তুত সবাই।
এ সময় বেগম জিয়ার আগমন ও অভ্যর্থনার জন্য বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

সোমবার কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

Update Time : ০৫:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫