ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

স্কুল বন্ধের সিদ্ধান্তের সময় এখনো আসেনি: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ৩০৫ Time View

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মানিকগঞ্জ ও মাদারীপুরে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় স্কুলগুলোতে মনিটরিং করা হচ্ছে। তবে স্কুল বন্ধের সময় এখনো আসেনি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) করোনা উপসর্গে শিক্ষার্থী মৃত্যু ও কয়েকটি স্কুলে অসুস্থ হওয়ার ঘটনায় এ কথা বলেন তিনি।

এর আগে মানিকগঞ্জে করোনা উপসর্গে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে একটি স্কুল।

মানিকগঞ্জে মারা যাওয়া ওই ছাত্রীর নাম রোদেলা। সে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। বুধবার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, গোপালগঞ্জে কোটালীপাড়ায় ৪নং ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার থেকে তৃতীয় শ্রেণির পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

গোপলগঞ্জের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। সে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছে।

বাগেরহাটের মোংলায় পুলিন কুমার মণ্ডল নামে মাধ্যমিকের এক শিক্ষকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাই ওই বিদ্যালয়ের বাকি শিক্ষকদেরও নমুনা পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।

চাঁদপুর, মাদারিপুরেও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

স্কুল বন্ধের সিদ্ধান্তের সময় এখনো আসেনি: শিক্ষামন্ত্রী

Update Time : ১০:৪৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১