ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

স্কুল শিক্ষার্থীরা পাবে ফাইজার-মডার্নার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ৩৬৮ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

স্কুল শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্কুলগামী শিশুদের যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক বা মডার্নার টিকা দেওয়া হবে।

শনিবার ঢাকার তেজগাঁও মহিলা উচ্চ বিদ্যালয়ে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পরীক্ষা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে যে কোনো টিকা দেওয়া যাবে। তবে এর নিচে যাদের বয়স তাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী অন্যান্য দেশে আমরা দেখেছি, বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেনে তারা ফাইজার এবং মডার্নার টিকা দিয়েছে। টিকাদান কার্যক্রম শুরু হলে তাদের পদ্ধতিটা ফলো করতে হবে।’

বাংলাদেশ এখনো ফাইজার ও মডার্নার টিকা কেনেনি। তবে টিকা সরবরাহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া ফাইজারের ১১ লাখ আর মডার্নার ৫৫ লাখ টিকা পেয়েছে।

সরকার সাড়ে ১৬ কোটি টিকা কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘এর মধ্যে চীন থেকে নতুন করে ৬ কোটি ডোজ টিকার মধ্যে থেকে প্রতিমাসে ২ কোটি ডোজ করে আগামী তিন মাসে এই টিকা দেশে পৌঁছাবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আরও ১০ কোটি ৫০ লাখ ডোজ টিকা কেনা হবে। সেই সঙ্গে কোভ্যাক্স সুবিধার আওতায় টিকা আসবে।’

ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সব টিকা চলে আসবে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তাহলে যত শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, সবাই টিকার আওতায় চলে আসবে।’

তিনি বলেন, টিকা পাওয়া গেলে আবার ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরুর চিন্তা করছে সরকার। গণটিকা কর্মসূচিতে যারা প্রথম ডোজ নিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে তাদের দ্বিতীয় ডোজ দিতে যথেষ্ট টিকা হাতে রয়েছে।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

স্কুল শিক্ষার্থীরা পাবে ফাইজার-মডার্নার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১