ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ভাঙছে ২০ বছরের রেকর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ, জানা যাবে তিনভাবে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • ৪০৬ Time View

স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (১ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক স্বর্ণ বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক ১ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৫১৬ টাকা কমানো হলো।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৬৮ হাজার ৮১৮ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬০ হাজার ৭০ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা।

বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেটের ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬১ হাজার ৫৮৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি দাম ৫১ হাজার ২৬৩ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত

Update Time : ০৫:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১