ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

স্বাভাবিক রুটিনে ফিরছে সব শিক্ষাপ্রতিষ্ঠান; আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে

পাঠশালা, ফরিদপুর

স্বাভাবিক রুটিনে ফিরছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিষয়ে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ কথা জানিয়েছেন।

তিনি জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী সপ্তাহেই পুরোদমে ক্লাস শুরুর ঘোষণা আসতে পারে। তিনি বলেন, যদিও করোনাভাইরাসের কারণে গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিস্থিতিতে শিক্ষার্থীরা পড়াশোনায় অনেকটা পিছিয়ে গেছে। তাদের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছি। সেজন্য দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর বিকল্প নেই। মাউশি মহাপরিচালক বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন পেলেই আশা করছি, সামনের সপ্তাহ থেকে স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাস শুরুর ঘোষণা দিতে পারব।

অধ্যাপক নেহাল আহমেদ আরো বলেন, প্রায় সব শিক্ষার্থী করোনার প্রথম ডোজের টিকা পেয়েছে। আর যারা বাকি আছে, তাদেরও টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে দ্বিতীয় ডোজের আওতায় এসেছে ১ কোটি ৫ লাখ শিক্ষার্থী। যারা এখনো টিকা পাননি, আশা করছি, তাদেরও সামনের সপ্তাহের মধ্যে টিকার আওতায় আনা সম্ভব হবে।

এর আগে, গত বুধবার ঢাকা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর ইঙ্গিত দিয়েছেন। একই দিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এক অনুষ্ঠানে তিনি চলতি এবং আগামী শিক্ষাবর্ষ মিলিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন। উল্লেখ্য, গত বুধবার থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। এ ছাড়া গত ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে চারটি এবং দশম শ্রেণিতে তিনটি বিষয়ে ক্লাস হচ্ছে। এ ছাড়া, অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুই দিন তিন বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একদিন তিন বিষয়ের ক্লাস হচ্ছে।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

স্বাভাবিক রুটিনে ফিরছে সব শিক্ষাপ্রতিষ্ঠান; আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে

Update Time : ০৪:৫২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২