ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৪২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • ২৫২ Time View

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে তিনি কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ১৬ দিনের এ সফরে জার্মানি ও যুক্তরাজ্যে যাবেন রাষ্ট্রপ্রধান।

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন শুক্রবার বলেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী রাশেদা খানমকে নিয়ে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন। প্রেস সচিব আরো বলেন, রাষ্ট্রপতি ১৩ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। প্রায় ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জার্মানি ও লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

সূত্র: বাসস

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

Update Time : ০১:৪২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২