ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে সমানভাবে নৌ চলাচলের পথ ভাগাভাগির ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে এ প্রস্তাব ইরানের নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে না। খবর শাফাক নিউজ এজেন্সির।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি জানান, হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য তেহরান ওমানের কাছে একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। এতে একমুখী জাহাজ চলাচল পুরোপুরি ইরানের জলসীমা দিয়ে হবে এবং বিপরীতমুখী রুটের একটি অংশও ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে।

গারিবাবাদি বলেন, ওমান যদি এ প্রস্তাব গ্রহণ না করে, তাহলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে। তিনি আরও দাবি করেন, ওমান উপকূলসংলগ্ন দক্ষিণ দিকের নৌপথকে ইরান কখনোই স্বীকৃতি দেয়নি।

এর আগে রয়টার্স জানায়, ওমান হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার একটি প্রস্তাব দিয়েছে, যাতে ইরান এককভাবে প্রণালিটির নিয়ন্ত্রণ করবে না। মালাক্কা প্রণালির আদলে তৈরি ওই প্রস্তাবে জাহাজ চলাচল, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহারকারীদের স্বেচ্ছা অর্থায়নের কথা বলা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ শেষ করতে শুরু করা দুই সপ্তাহের মার্কিন বোমা হামলা সাময়িকভাবে স্থগিত করেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত নিজেদের সঙ্গে সংশ্লিষ্ট নয়; এমন জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

Tag :
জনপ্রিয়

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

Update Time : ০৪:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬