ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করা হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৯১ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার “হাসনাত আব্দুল্লাহ” নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছু দিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীকালে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়।’ আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন। এর আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো।

যোগাযোগ সচল রাখতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থানের কারণে কপিরাইট অভিযোগ এনে তার ব্যক্তিগত প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে তিনি মনে করছেন।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করা হয়েছে

Update Time : ১০:০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬