প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (১৫ নভেম্বর) রাতে রাষ্ট্রপতি এক শোক বার্তায় জানিয়েছেন, হাসান আজিজুল হকের মৃত্যু দেশের সাহিত্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে হাসান আজিজুল হকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সোমবার রাতে এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, হাসান আজিজুল হকের মৃত্যু দেশের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের সাহিত্য-সাংস্কৃতিক উন্নয়নে হাসান আজিজুল হকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি মরহুম হাসান আজিজুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, হাসান আজিজুল হক তার সাহিত্যকর্ম ও সৃজনশীলতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হাসান আজিজুল হক সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর চৌদ্দপাইয়ের বিহাসের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তিন দশক অধ্যাপনার পর ২০০৪ সালে অবসরে যান হাসান আজিজুল হক। বর্ণাঢ্য জীবনে নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এর মধ্যে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার অন্যতম।
অনলাইন ডেস্ক 




















