ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষাপ্রধান নিহত

তামিলনাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত হয়েছেন। তাঁর স্ত্রীসহ আরও ১১ জন এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারে থাকা ১৪ আরোহীর ১৩ জনই মারা গেছেন। আর যিনি বেঁচে আছেন, তাঁর অবস্থা গুরুতর। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে তামিলনাড়ুর নীলগিরি হিলস এলাকায় কপ্টারটি বিধ্বস্ত হয়। এই কপ্টারের ১৪ আরোহীর ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও বিপিন রাওয়াতের শারীরিক অবস্থা এখনো জানা যায়নি। বিপিন রাওয়াতের স্ত্রীও এই হেলিকপ্টারে ছিলেন।

কপ্টারটিতে যে ১৪ জন ছিলেন, তার মধ্যে ৫ জন ক্রু এবং বাকি ৯ জন যাত্রী। কপ্টারটির মডেল এমআই-১৭ভি৫। এটি দেশটির বিমানবাহিনীর হেলিকপ্টার।

হেলিকপ্টারে থাকা কে কে মারা গেছেন, তা এখনো প্রকাশ না করা হলেও সেখানকার পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার পার্লামেন্টকে জানানো হবে। এনডিটিভির খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বিকেল ৫টায় ওই দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা।

Tag :

Update Time : ০১:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১