ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ৩২৬ Time View

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযানে গেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যার পর নানা ঘটনায় আলোচিত এ নারী নেত্রীর গুলশান-২ এর ৩৭ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন ভোরের কাগজকে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযানে গেছে র‌্যাব।

র‍্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল খায়রুল ইসলাম রাত সারে ৯টার দিকে বলেন, অভিযান শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ভবনটির একজন দারোয়ান জানান, রাত ৮টার কিছু পরে র‌্যাবের ১০ থেকে ১২ জন সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় প্রবেশ করেছেন। বাসায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।

সম্প্রতি নেতা বানানোর ঘোষণা দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন। এটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে নাম আসে হেলেনা জাহাঙ্গীরের। আর সাধারণ সম্পাদক করা হয় মাহবুব মনিরকে। তাদের নাম-সংবলিত পোস্টার ফেসবুকে ভাইরাল হয়।

পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। সংগঠনটির দাবি, দুই-তিন বছর ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে তারা। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক ও জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

Tag :
জনপ্রিয়

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান

Update Time : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১