ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

১০ টাকার নতুন নোট বাজারে পাওয়া যাবে রবিবার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ২৯০ Time View

গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে ১০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপাতে শুরু করেছে সরকার। আগামী রবিবার থেকে নতুন এ নোট বাজারে পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নোটটিতে বিদ্যমান ১০ টাকার নোটের মূল রঙ, নকশা ও আকার অপরিবর্তিত রয়েছে। তবে বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত নতুন নোটে বাজারে বিদ্যমান নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও বা অসমতল ছাপ থাকবে না। নোটের সম্মুখভাগে উপরের বাম কোণায় মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ রঙের পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নরের স্বাক্ষর কালো রঙের পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে।

নতুন এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকার নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে একইসঙ্গে চালু থাকবে।
Tag :

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

১০ টাকার নতুন নোট বাজারে পাওয়া যাবে রবিবার

Update Time : ০৪:৩৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২