ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

১৫ জানুয়ারির মধ্যে ইভিএম বিষয়ে সিদ্ধান্ত না হলে ব্যালটে ভোট: নির্বাচন কমিশনার আনিছুর রহমান

ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। ১৫ জানুয়ারির পরে হলে খুবই কঠিন হবে ইভিএমে নেওয়া। ইভিএম না হলে ব্যালটেও ভোট করার জন্য প্রস্তুত ইসি।
রবিবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনিছুর রহমান এ কথা জানান। ২ মার্চের মধ্যে জাতীয় নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আনিছুর রহমান বলেন, এই বছরের পুরোটাই জাতীয় নির্বাচনের কর্মযজ্ঞ চলবে। এখন থেকে সময়েই সাথে পাল্লা দিয়ে দৌড়াবে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির মধ্যে আইনি কাঠামো নির্ধারণ করা হবে। মে মাসের মধ্যে সীমানা পুনঃনির্ধারণ চূড়ান্ত করা হবে।
তিনি জানান, জুনের পরে ভোটকেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে। ভোটকেন্দ্রের বিষয় সমাধান হতে নভেম্বর পর্যন্ত সময় লেগে যাবে। ২৩ জুনের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।
ইভিএম বিষয়ে তিনি বলেন, ইভিএমের জনবলের জন্য পুনর্বিবেচনা করতে অর্থ মন্ত্রণালয়কে বলা হয়েছে। মাত্র ১৩ জন লোকবল দিয়ে ইভিএমের ভোট পরিচালনা সম্ভব নয়। ইভিএমের প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। ১৫ জানুয়ারির পরে হলে খুবই কঠিন হবে ইভিএমে নেওয়া। ইভিএম না হলে ব্যালটেও ভোট করার জন্য প্রস্তুত ইসি।
রংপুরে অস্বাভাবিকভাবে ভোটের ধীরগতি কারণ খতিয়ে দেখা হবে বলেও জানান আনিছুর রহমান।
রাজনৈতিক সমঝোতা হবে বলেই আশাবাদী কমিশন জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সব দলকে আনতে প্রচেষ্টা করে যাবে ইসি। তবে কাউকে আনার দায়িত্ব ইসির নয়। যেকোনও সরকার কাঠামোতেই ভালো নির্বাচন সম্ভব। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন করা যায়।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আর কোনও সংলাপ করবে না ইসি। পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করা হবে।
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৫ জানুয়ারির মধ্যে ইভিএম বিষয়ে সিদ্ধান্ত না হলে ব্যালটে ভোট: নির্বাচন কমিশনার আনিছুর রহমান

Update Time : ০১:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩