ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

২০২২ সালের জুনে পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

দেশের সবচেয়ে বড় মেগাপ্রকল্প পদ্মা বহুমুখী সেতু ২০২২ সালের জুন মাসে যানচলাচলের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২১ এপ্রিল) নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি খুলনা সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, মূল পদ্মা সেতুর অগ্রগতি শতকরা ৯৩ ভাগ ও নদীশাসন কাজের অগ্রগতি শতকরা ৮২ ভাগ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ ভাগ এবং ২০২২ সালের জুন নাগাদ পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

মাঠ পর্যায়ের প্রকৌশলীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, বর্ষার সময় চলমান কাজ তদারকির পাশাপাশি নতুন প্রকল্পের টেন্ডার আহ্বানসহ প্রয়োজনীয় কাজ দ্রুত শেষে করতে হবে। খুলনা-মোংলা সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা পোর্টের কারণে এ সড়কটি চার লেনে উন্নীত করা খুবই জরুরি। সড়কটি চার লেনে উন্নীত করার কাজ শুরুর লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, দেশ গঠনে আপনাদের দক্ষতা এবং মেধার সাথে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেম যুক্ত হলে উত্তম সমন্বয় গড়ে উঠবে, অপচয় কমবে এবং শেখ হাসিনার সরকারের উন্নয়ন লক্ষ্য অর্জন সহজতর হবে।

সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান, সড়ক ও জনপথ অধিদফতর খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, বিভিন্ন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী-সহ বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তারা।

Tag :

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

২০২২ সালের জুনে পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

Update Time : ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১