ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৫৬ জন রোগী।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জনে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছে ২ শিশু, আর সন্দেহজনক হিসেবে মৃত্যু হয়েছে ১৫ শিশুর।

একই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা জেলাতেই মারা গেছে ৮ শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। আর নিশ্চিত হাম রোগে মারা গেছে ৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩০২ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। একই সময়ে নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ১৫৪ জন, মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে।

হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছে ২৮ হাজার ৮৪২ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি

Update Time : ০২:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬