ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৫ জন হাসপাতালে

ছবি: আল জাজিরা

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

রোগীদের মধ্যে ২১৪ জনই ঢাকায় এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫১ জন। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছিলেন ১৮৪ জন। সে তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়েছে।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুনদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১১ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬৭ জন এবং অন্যান্য বিভাগে রোগী ভর্তি রয়েছেন ১৪৪ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, গত ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৯ হাজার ৫৬৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪১৫ জন। আর ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে এই সময়ে ডেঙ্গুতে ৪১ জন মারা গেছেন।

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৫ জন হাসপাতালে

Update Time : ০১:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১