ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

২৬তম টেস্টে এসে লিটন দাস পেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • ২৮২ Time View

টেস্ট ক্যারিয়ার প্রায় ছয় বছরের। খেলে ফেলেছেন ২৫ টেস্ট। এর মধ্যে নেই কোন সেঞ্চুরি। সর্বোচ্চ ৯৫ রান। নার্ভাস নাইনটিজ হয়েছিলেন তখন। দেখা মেলেনি তিন অংকের ম্যাজিক ফিগার।

পাকিস্তানের বিরুদ্ধে শুক্রবার প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম সেশনটা বাজে গেছে বাংলাদেশের। হারায় চার উইকেট। রান আসে ৬৯। সেখান থেকে দলকে টেনে তোলার কাজ করেছেন মুশফিকের সাথে লিটন দাস।

পঞ্চম উইকেটে এই জুটির সাবলিল ব্যাটিংয়ে বাংলাদেশ পায় বড় স্কোরের ভিত্তি। আস্তে আস্তে দুজনই একসময় পেয়েছেন ফিফটির দেখা। মুশফিক আগে নামলেও বেশি বল ফেস করেছেন লিটন। দারুণ ব্যাটিংয়ে আগাতে থাকেন সামনের দিকে। নব্বই ঘরে গিয়ে ধীর লয়ে খেলেছেন তিনি।

একটা সময় পেয়েছেন কাঙ্ক্ষিত তিন অংক। ১৯৯ বলে পৌঁছান শতকের ঘরে। নোমান আলীর বলে নেন সিঙ্গেল। চান্স ছিল রান আউটের। কিন্তু অদম্য লিটন পৌছে যান দ্রুতই। শতকের ইনিংসে লিটন হাঁকান ১০টি চার ও একটি ছক্কা। মুশফিকও আছেন ৭৭ রানে অপরাজিত। দেখা যাক তার কপালে কী আছে।

টেস্টে নব্বইর ঘরে এর আগে দুইবার আউট হয়েছেন লিটন। সর্বশেষ চলতি বছরের জুলাইয়ে হারারে টেস্টে। যেখানে ৯৫ রান করে তিনি বিদায় নেন। ২০১৮ সালে এই চট্টগ্রামে ৯৪ রানে একবার আউট হয়েছিলেন তিনি। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

২৬তম টেস্টে এসে লিটন দাস পেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি

Update Time : ১০:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১