ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের নানা সংস্কৃতি ফুটিয়ে তোলার মধ্যদিয়ে পর্দা উঠল টোকিও অলিম্পিকের

আনুষ্ঠানিক উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের। বর্ণিল আলোকসজ্জা, জাপানের নানা সংস্কৃতি ফুটিয়ে তোলার মধ্যদিয়ে পর্দা উঠল টোকিও অলিম্পিকের। উদ্বোধন ঘোষণা করেন জাপানের রাজা নারুহিতো।

অ্যাথলেটদের পদচারণা ছিল ঠিক। তবে ছিল না গ্যালারি ভরা দর্শক। অদৃশ্য করোনাভাইরাসের শঙ্কার কারণে চিরাচরিত আয়োজনে ছেদ পড়েছে। যার প্রভাব পড়েছে অলিম্পিকের এই আয়োজনেও। ২০২০ সালের আয়োজন করোনার কারণে পিছিয়েছে এক বছর। এবারও নানা শঙ্কা আর অনিশ্চয়তার মধ্যেই শুরু হলো ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র এবারের আসর।

জাপানের টোকিওতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে উদ্বোধনী কর্মযজ্ঞ। চারঘণ্টা হবে আসরের উদ্বোধনী অনুষ্ঠান। যার বেশির ভাগ পারফরমেন্সই হবে ভার্চুয়ালি। প্রতিটি দেশ থেকে ৬ জন করে অ্যাথলেট অংশ নিবেন মার্চপাস্টে।

 শেষ অবধি পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ এবারের আসরের। জাপানের টোকিওতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

আতশবাজি আর লেজার লাইট দিয়ে তুলে ধরা হবে জাপানের সংস্কৃতিকে। এবারের আসরে ৫০টি ডিসিপ্লিনে অংশ নেবেন ২০৬টি দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ। ৩৩৯টি স্বর্ণ পদকের জন্য যারা লড়বেন।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

জাপানের নানা সংস্কৃতি ফুটিয়ে তোলার মধ্যদিয়ে পর্দা উঠল টোকিও অলিম্পিকের

Update Time : ০১:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১