গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮ টার মধ্যে মৃত্যুর রেকর্ডের কথা নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৮৪৮ জনের।
এর আগে শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এই ভাইরাসে রেকর্ড ১ হাজার ৩৩২ জনের শনাক্ত এবং আরও ২৩ জনের মৃত্যু হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়া ও যশোরে। কুষ্টিয়ায় ৫ জন, যশোরে ৫ জন, খুলনায় দুইজন, ঝিনাইদহের একজন ও মেহেরপুরের একজন মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ৯৬৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৩ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ১২৫ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২২০ জন এবং মারা গেছে ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৮১ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৭০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৯০ জনের। এ সময় মারা গেছেন ১২৯ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৯ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯০৪ জন। এ সময় মারা গেছেন ৮১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩৯ জন
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জনের। এ সময় মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৫ জন।
নড়াইলে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৭০ জন। মোট মারা গেছেন ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৯ জন।
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৮৯ জন। এ সময় মারা গেছে ১৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২৬৮ জন
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৭ জনের। এ সময় মারা গেছেন ৮২ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৬ জন। আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬২ জন।
অনলাইন ডেস্ক 
























