ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় একদিনে ১৭ মৃত্যু

চুয়াডাঙ্গায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গে ৯ জনসহ মোট ১৭ জন মারা গেছেন। করোনায় নতুন মৃত্যু নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৮ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৯৯ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম।

তিনি বলেন, জেলায় এবং জেলার বাইরে প্রতিদিন করোনায় মৃত্যু হচ্ছে। জেলার বাইরের মৃত্যুগুলো একদিন পর আমরা জানতে পাচ্ছি। জেলার বিভিন্ন স্থানে আগের মৃত্যুসহ গত একদিনে সদর হাসপাতালের করোনা ইউনিটে দুজনসহ আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত উপসর্গ নিয়ে আরো ৯ জন সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় একদিনে ১৭ মৃত্যু

Update Time : ০৪:৪৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১