ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১২ মৃত্যু

গত একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গে আরো ৬ জনসহ মোট ১২ জন মারা গেছেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে রেকর্ড সংখ্যক ৪১৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৭৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মেহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪২৯টি নমুনা পরীক্ষা করে ১৫৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলেন, সদর উপজেলার মোকলেছুর রহমান (৭৬) ও স্বরস্বতী রায় (৬৫); জামালপুর সদরের মমতাজ (৫৫) ও সরিষাবাড়ি উপজেলার আব্দুল খালেক (৭৫); নেত্রকোনার বারহাট্টা উপজেলার আফাজুদ্দিন (৯০) ও টাঙ্গাইল সদর উপজেলার জুনাইয়েদ আলীর (৩৮)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার আনোয়ারা (২৬), ময়মনসিংহ সদর উপজেলার রিতা বসাক, আম্বিয়া (৬০), ফুলবাড়িয়ার সিদ্দিক মিয়া (৩০), গফরগাঁওয়ের শুভ রাজ মন্ডল (৬০), ঈশ্বরগঞ্জের আমেনা খাতুন (৭০)।

Tag :
জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১২ মৃত্যু

Update Time : ০৫:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১