ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

চট্টগ্রামে একদিনে আরো ১০ মৃত্যু, শনাক্ত ৭৬৮

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ৩৬২ Time View

মহামারি করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭৬৮ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৫৫ জনে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষায় ৭৬৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৭৪ জন ও উপজেলার ২৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৭১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪০ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৩২৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

চট্টগ্রামে একদিনে আরো ১০ মৃত্যু, শনাক্ত ৭৬৮

Update Time : ০৫:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১