ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

মোশাররফ করিমের বিরুদ্ধে মামলা

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করা হয়েছে। আজ রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। মামলা নম্বর ২১৫/২০২১।
আইনজীবী ও আইন পেশাকে অসম্মান করার অভিযোগে মোশাররফ করিমসহ চারজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন আইনজীবী রফিকুল ইসলাম।
অভিযুক্ত অন্য চারজন হলেন— অভিনেতা জামিল হোসাইন, অভিনেতা ফারুক আহমেদ, পরিচালক আদিবাসি মিজান এবং বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা।
বাদী আইনজীবী রফিকুল ইসলাম জানান, বৈশাখী টিভিতে ‘হাই প্রেশার-২’ নামের একটি নাটক প্রচার হয়েছিল। সে নাটকে বিভিন্নভাবে আইন পেশাকে অসম্মান ও আইনজীবীদের মানহানি করা হয়েছে। এ জন্য মানহানি মামলা করা হয়েছে।
তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৩টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি আমলে নিয়েছেন। আগামী ১৮ আগস্টের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

মোশাররফ করিমের বিরুদ্ধে মামলা

Update Time : ০৪:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১