ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন করোনায় প্রাণ গেল ১৭৩ জনের

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ জনে।

এছাড়া, একই সময় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬১৪ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে।

বুধবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।

এর আগে, মঙ্গলবার (২০ জুলাই) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১১ হাজার ৫৭৯ জনের।

Tag :
জনপ্রিয়

ঈদের দিন করোনায় প্রাণ গেল ১৭৩ জনের

Update Time : ০১:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১