ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

পদ্মা সেতুর এসব পিলারের ৪ হাজার টনের বেশি ধাক্কা সহ্য করার ক্ষমতা রয়েছে

মুন্সীগঞ্জ জেলার মাওয়ার কাছে পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহজালালের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে ২০ যাত্রী। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি শাহজালাল পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খেলে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে। এতে ফেরিতে থাকা ৩৩টি গাড়ির একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। ফেরির প্রায় ২ হাজার যাত্রীর অনেকেই ফেরি ওপর পড়ে যান। এদের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের ক্যানটিন।

এদিকে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, “পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে একটি ফেরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পিলারের তেমন ক্ষতি হয়নি। ৪ হাজার টনের বেশি ধাক্কা সহ্য করার ক্ষমতা রয়েছে এসব পিলারের। ফেরিটি যদি আরো গতিতে ধাক্কা দিত তাহলে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারতো।”

তিনি আরও বলেন, ‘সব কিছু পরিকল্পনা করেই এসব পিলার তৈরি করা হয়েছে। তেমন আতঙ্কের কোনো বিষয় এখানে নেই।’

ঘটনা সম্পর্কে ক্ষতিগ্রস্ত ফেরি শাহজালালের মাস্টার আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরিটির সামনের অংশ পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। তিনি বলেন, ভাগ্যক্রমে বেঁচে যায় যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতেও পারতো।

সঠিকভাবে পরিচালনায় ‘ব্যর্থ হওয়ায়’ ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ইতিমধ্যে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। কমিটিকে তিন দিনের মধ্যে সংস্থার চেয়ারম্যান বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

পদ্মা সেতুর এসব পিলারের ৪ হাজার টনের বেশি ধাক্কা সহ্য করার ক্ষমতা রয়েছে

Update Time : ০৫:৪৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১