ফরিদপুরে লকডাউনের তৃতীয়দিন কঠোরভাবে অতিবাহিত হয়েছে। জেলার নয় উপজেলা এলাকায় মোট ১৬টি চেকপোস্ট ও ২৯ টি মোবাইল টিম গঠনের মাধ্যমে ফরিদপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।






ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং আনসার সদস্যরা মোতায়েন রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট। উপযুক্ত কারণ ছাড়া কেউ ঘর থেকে বের হলে তাকে ফিরিয়ে দেয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে নির্দেশনা।
এদিকে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটিতে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ও ৭ জনের করোনা উপসর্গ ছিল।
বর্তমানে করোনা হাসপাতালে ২৭৪ জন ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪৩ জন রোগী। প্রতিনিয়ত রোগির চাপ বাড়াতে হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা।
গত ২৪ ঘন্টায় জেলায় ১২৩ জনের নমুনা পরীক্ষা করে সবোর্চ্চ ৭১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।শতকরা হারে যা ৫২.০৭%। ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ৮২৯ জন রোগীর করোনা শনাক্ত হয়। সরকারী হিসেবে এ পর্যন্ত ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ৭১ জন।
করোনায় বিধিবিধান নাপ মানার কারনেই ফরিদপুরে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বৃদ্ধির কারন বলে তিনি জানান।
অনলাইন ডেস্ক 





















