ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

কঠোর বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৫০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ৩১৬ Time View

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘লকডাউনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কথা বলছে। তবে আমরা লকডাউন বজায় রাখতে বলেছি।’

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৩ জুলাই ভোর ৬টা থেকে দেশব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়। এ লকডাউন বিধিনিষেধ চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়ে স্বাস্থ্য ডিজি বলেন, ‘লকডাউনে আমাদের টিকাদানে কোনো সমস্যা হবে না। সব খুলে দিলে সংক্রমণ আরও বাড়বে। সংক্রমণ বাড়লে তো আমরা রোগীদের হাসপাতালে জায়গা দিতে পারবো না।’

তিনি বলেন, ‘মাসে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। টিকার প্রাপ্যতা অনুযায়ী প্রতি মুহূর্তে পরিকল্পনাটি পরিবর্তন করা লাগতে পারে। আমাদের লক্ষ্য অধিক টিকা দেওয়া।’

অধ্যাপক ডা. খুরশীদ আলম জানান, এখন ক্যাম্পেইনে টিকাদানের বিষয়ে প্রস্তুতির প্রশিক্ষণ চলছে। আগামী ৬ তারিখ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। ৬ তারিখ স্বাস্থ্যমন্ত্রী প্রেস ব্রিফিং করে গণটিকাদান ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত বলবেন।

Tag :

রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

কঠোর বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের

Update Time : ১১:৫০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১