চীনের সিনোফার্ম কাছ থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। এরই মধ্যে দেড় কোটি ডোজ টিকার মূল্য পরিশোধও করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
তিনি জানান, টিকা দেওয়ার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে দেশে এ মাসেই ৪৪ লাখ টিকা আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। চলতি মাসে আরও আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে।
কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে কেনা টিকাও দেশে আসবে
অনলাইন ডেস্ক 
















