ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছে ৭ জনের। এদের মধ্যে ৪ জন করোনায় বাকী ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছে। গত ২৪ ঘন্টায় ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৮৩ জন। শনাক্তের হার ৩৮.৯৪%।
হাসপাতাল সুত্রে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে ২৮১ জন রোগি ভর্তি রয়েছে। এর ভিতর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪৫ জন। হাসপাতালের আইসিই ইউনিটে ভর্তি রয়েছে ১৬জন করোনা রোগি।
মাহবুব পিয়াল 














