ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চাকরিতে বয়স ছাড়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৩১৬ Time View

প্রধানমন্ত্রীর কার্যালয়

মহামারি করোনার কারণে সরকারি চাকরিতে আবেদন করার বয়সসীমা যাদের শেষ হয়ে গেছে বা শেষ হতে যাচ্ছে তাদের জন্য ২১ মাস ছাড় দিচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর পূর্ণ হওয়া চাকরিপ্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এমন প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে ২৫ মার্চ থেকে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি ছিল। গত এপ্রিল থেকে আবার সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটায় নানা পর্যায়ে বিধি-নিষেধ জারি করা হয়। সর্বশেষ বিধিনিষেধের মেয়াদ শেষ হয়েছে ১০ আগস্ট।

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

চাকরিতে বয়স ছাড়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

Update Time : ১২:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১