ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে রয়েছেন তালিবান প্রধান, প্রেসিডেন্ট হচ্ছেন আলি আহমদ জালালি

আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন আলি আহমদ জালালি

আফগানিস্তানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আলি আহমদ জালালি। তিনি আগে জার্মানিতে আফগানিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

কাবুলে তালেবান যোদ্ধারা ঢুকে পড়ার পর দলটির জন্য পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তবে দলটির সদস্যরা সেখানে প্রবেশ করলেও এখনও পর্যন্ত কোনও সরকারি স্থাপনা দখলের খবর পাওয়া যায়নি।  প্রেসিডেন্টের বাসভবনে রয়েছেন তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। চলছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া।

আফগানিস্তের প্রেসিডেন্ট আশরফ গনি পদত্যাগ করতেই দেশের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার দুপুরে প্রেসিডেন্টের বাসভবনে যান তালিবান প্রধান। তিনিই হচ্ছেন আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট।

একে একে প্রায় সব ক’টা প্রাদেশিক রাজধানীর দখল নেওয়ার পর এ দিনই বিভিন্ন দিক থেকে কাবুলে ঢুকতে শুরু করে বিদ্রোহীরা। দুপুরে জানা গেল, প্রেসিডেন্টের বাসভবনে রয়েছেন গনি বরাদর। সেখানে চলছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। রয়েছেন কাতার ও আমেরিকার কূটনীতিকরাও।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী আবদুল সাত্তার মিরজাকওয়াল জানান, “শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর” হবে।

তিনি জানান, শহরে কোনো রকমের হামলা করা যাবে না, এই শর্তেই তালিবানের সঙ্গে সমঝোতা হয়েছে। এই শর্তেই পদত্যাগে সম্মত হন আশরফ গনি।

এ দিকে খবর, তালিবান যোদ্ধাদের কাবুলের মূল ফটকে অপেক্ষা করতে এবং শহরে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

আলোর গতিতে দেশের সামরিক নিয়ন্ত্রণ নিচ্ছে তালিবান। এ ব্যাপারে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হওয়ার কথা। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং চিন অন্যতম দেশ।

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনস্ট্রাকশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ আলোচনায় মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করছেন।

নাগরিকদের জীবন, সম্পত্তি ও ইজ্জতের কোনো ক্ষতি হবে না : তালেবান
তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করতে থাকার প্রেক্ষাপটে তারা সুস্পষ্টভাবে জানিয়েছে যে নাগরিকদের জীবন, সম্পত্তি ও ইজ্জতের কোনো ক্ষতি করা হবে না। আর তারা জোরালভাবে জানিয়েছে, কাবুল তারা শক্তি প্রয়োগ করে দখল করবে না।

আজ রোববার এক বিবৃতিতে এই দাবি করেছে তালেবান। বিবৃতিতে আরো বলা হয়, জীনব, সম্পত্তি ইজ্জত রক্ষা এবং কাবুলিদের জীবনের সাথে কোনো ধরনের আপস ছাড়াই যাতে পরিবর্তন নিশ্চিত ও নিরাপদ হয়, সেজন্য আলোচনা চলছে।

এদিকে তালেবানের এক মুখপাত্র বলেন, ইসলামি আমিরাত তার সকল বাহিনীকে কাবুলের ফটকগুলোতে অবস্থান গ্রহণের নির্দেশ দিয়েছে, তবে নগরীতে প্রবেশ না করতে বলেছে।

তবে কোনো কোনো অধিবাসী বলেন, তালেবান যোদ্ধারা কোনো কোনো এলাকায় শান্তিপূর্ণভাবে প্রবেশ করছে। তালেবান বাহিনী সকল দিক থেকে রাজধানীতে প্রবেশ করছে বলে কাবুল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন যে রাজধানীর কালাকান, কারাবাগ ও পাগমান এলাকায় ইতোমধ্যেই তালেবান প্রবেশ করেছে।

সূত্র : আল জাজিরা, বিবিসি ও এবিসি নিউজ

Tag :

আফগানিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে রয়েছেন তালিবান প্রধান, প্রেসিডেন্ট হচ্ছেন আলি আহমদ জালালি

Update Time : ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১