ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

পদ্মা সেতু এড়িয়ে চলবে ফেরি, নতুন ঘাট শুক্রবার নাগাদ চালু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ৩০২ Time View

এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথ বন্ধ থাকার পর এবার বিকল্প একটি ঘাট চালু করতে যাচ্ছে বিআইডব্লিউটিএ। শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর, মঙ্গল মাঝিরঘাটে ফেরিঘাটের নির্মাণকাজ শেষের পথে। কাল শুক্রবার নাগাদ এটি চালু হওয়ার কথা।

ঘাটটি চালু হলে ফেরিগুলো পদ্মা সেতু এড়িয়ে চলাচল করবে এবং এই নৌপথে দূরত্ব ও সময় কমে আসবে। বাস-ট্রাক বাদে নতুন এ ঘাট দিয়ে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি দপ্তরের জরুরি গাড়ি পারাপার করা হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, ঘাট নির্মাণকাজ শেষ করে একটি রো রো ফেরির পন্টুন বসানো হবে। বৃহস্পতিবার নৌপথ পরীক্ষা করার জন্য পরীক্ষামূলক ভাবে একটি ফেরি চালানো হবে। আর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফেরিতে যানবাহন পারাপার শুরু হবে।

সাত্তার মাদবর, মঙ্গল মাঝিরঘাট থেকে ছেড়ে পদ্মা সেতু এড়িয়ে তার পাশ দিয়ে ভাটিতে চলাচল করবে ফেরিগুলো। এতে নৌপথের দূরত্ব ও সময় কমে আসবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত এই নৌপথে ফেরি ছাড়া হবে না। তবে জরুরি সেবা নিশ্চিত করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গল মাঝিরঘাট এলাকায় নতুন করে একটি ফেরিঘাট নির্মাণের কাজ ২১ আগস্ট শুরু করেছে বিআইডব্লিউটিএ।

সাত্তার মাদবর, মঙ্গল মাঝির লঞ্চঘাট-শরীয়তপুর সড়কের মাথায় পদ্মা নদীতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে কিছু অংশ ভরাট করা হয়েছে। সেখানে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রশস্ত ঘাট নির্মাণ করা হচ্ছে। বালুভর্তি জিও ব্যাগের ওপর বাঁশ, ইট ও বালু দিয়ে ঘাটটি নির্মাণ করা হয়েছে। ঘাট নির্মাণ করতে ৫০-৬০ লাখ টাকা খরচ হবে।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট দপ্তর ও জরিপ বিভাগ থেকে সাত্তার মাদবর, মঙ্গল মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথের জরিপ করা হয়। ওই নৌপথের জাজিরার নাওডোবা পদ্মা সেতুর চ্যানেল ধরে ভাটিতে ফেরিগুলো চলাচল করবে। ওই চ্যানেল দিয়ে লৌহজং টার্নিং হয়ে শিমুলিয়া যাতায়াত করবে। তখন অন্তত ৩ কিলোমিটার এলাকা পদ্মা সেতুর পাশ দিয়ে ফেরিগুলো চলাচল করবে।

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের দূরত্ব ১০ কিলোমিটার। পারাপার হতে সময় লাগত ১ ঘণ্টা ৪০ মিনিট থেকে ২ ঘণ্টা। সাত্তার মাদবর, মঙ্গল মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথের দূরত্ব ৮ কিলোমিটার। পারাপারে সময় লাগবে ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ২০ মিনিট। নতুন এ ঘাটের জন্য একটি রো রো ফেরির পন্টুন আনা হয়েছে। তিন থেকে চারটি কে টাইপ ফেরি চলাচল করবে এ ঘাটে।

জানতে চাইলে বিআইডব্লিউটিএর প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (ঢাকা বিভাগ) মতিউল ইসলাম বলেন, ‘আট দিন ধরে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথ বন্ধ রয়েছে। মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সাত্তার মাদবর, মঙ্গল মাঝিরঘাটে একটি ফেরিঘাট নির্মাণের কাজ শুরু করেছি। কাজটি শেষ পর্যায়ে রয়েছে। দু-এক দিনের মধ্যেই ঘাটটি চালু করার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে ঘাট চালুর দিনক্ষণ ঠিক করা হবে।’

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু এড়িয়ে চলবে ফেরি, নতুন ঘাট শুক্রবার নাগাদ চালু

Update Time : ০৯:৩০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১