ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে লোকালয়ে চলে আসা এক মা হাতিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ৩৪৯ Time View

কক্সবাজারের রামুতে লোকালয়ে চলে আসা এক মা হাতিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার উঠেছে।

একই সঙ্গে মৃত হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয়দের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়। এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলে। তাদের ধরতে অভিযান চলছে। হাতি হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ইউএনও।

এ ঘটনা শুনে খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, খাবারের সন্ধানে ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নজির আহমেদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বন-বিভাগের সঙ্গে আলোচনা করে এবিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

রামুতে লোকালয়ে চলে আসা এক মা হাতিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

Update Time : ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১