ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহবুব পিয়াল, ফরিদপুর : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা শাখার সভাপতি চৌধুরী নাজনিন রহমান। সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলাদল ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবনা জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক রোজী আক্তার, মহানগর শাখা মহিলাদলের সভাপতি রোকসানা পারভিন পাপিয়া, সহ-সভাপতি পলি আক্তার, সহ-সভাপতি নাজমা আহমেদ শিপন, সাংগঠনিক সম্পাদক শিউলি আক্তার, কোতোয়ালি থানা শাখার সভাপতি সেলিনা আজিজ, সাধারণ সম্পাদক সোনিয়া বিশ্বাস লিপিসহ জেলা, মহানগর ও থানা শাখার নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে ফরিদপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে  জেলা, মহানগর ও থানা শাখার  নেতৃবৃন্দ অংশ নেন।

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬