ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

সারাদেশই প্রায় বৃষ্টিহীন, তাপমাত্রা ছাড়ালো ৩৬ ডিগ্রি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ৩৩১ Time View
চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশই প্রায় বৃষ্টিহীন। এ অবস্থায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দুয়েকদিনের মধ্যে তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গরমের অস্বস্তি আরো তিনদিন থাকতে পারে বলেও জানিয়েছেন তারা।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী ৬/৭ সেপ্টেম্বরের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এরপর হয়তো বৃষ্টি বাড়তে পারে। আপাতত বৃষ্টি বাড়ার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, ‘তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলেই মৃদু তাপপ্রবাহ বলা হয়। কিন্ত সেটা একটি অঞ্চল জুড়ে হতে হয়। বিচ্ছিন্নভাবে কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়ালেই সেটাকে তাপপ্রবাহ বলা যায় না।’
তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকতে পারে। আরও কয়েকদিন পর মৌসুমি বায়ু আবার সক্রিয় হতে পারে।’
এখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বলেও জানান এই আবহাওয়াবিদ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ৩৬ দশমিক ২ এবং তাড়াশে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশে ছিল প্রায় বৃষ্টিহীন।
এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৮৭ মিলিমিটার। ঢাকায় ২, সিলেটে সামান্য, বগুড়ায় ৯, ডিমলায় ২, মোংলায় ১ ও খেপুপাড়ায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ও রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সারাদেশই প্রায় বৃষ্টিহীন, তাপমাত্রা ছাড়ালো ৩৬ ডিগ্রি

Update Time : ০৯:০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১