গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৭৩ জন।
বুধবার (২১ অক্টোবর) ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মারা যাওয়া ৭ জনই ঢাকা দক্ষিণ সিটির। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৩২০, বরিশালে ২২৫, ঢাকা দক্ষিণে ২১১, চট্টগ্রামে ১৯৭, খুলনা ১৫৫, রাজশাহী ১১১, ঢাকা উত্তর সিটিতে ৭১, ময়মনসিংহে ৪৫, রংপুরে ২৮ এবং সিলেটে ১০জন।
গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৬৪ জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্ত হয়ে হাসপাতারে ভর্তি হয়েছেন এক লাখ ১৬ হাজার ৯৯০ জন।











মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।